১.
অন্য পথে
ভিন্ন ভিন্ন খণ্ডাংশে
নিজের অনুপস্থিতি
নগ্ন
উদাসীন নিতম্বে
নগ্ন
মোটর-রিকশায়
চোখ
বাতাস
চোখ
কাকতাড়ুয়া শহর
দীর্ঘ ভুলটুল
অসহ্য উত্তাপ
উদাসীন পিঠ
ভেঙে পড়ে
ক্ষুধার মতো
প্রশ্নের মতো
অনুপস্থিতি
রয়ে যায়
অসহ্য স্মৃতি
শরীরকে
অনুপস্থিতির দিকে
টেনে নেয়

২.

ভাড়া ঘর
বিলটিল
দীর্ঘ লোডশেডিং
প্রশস্ত বুক
হর্ন
ক্ষুধা
সিসিটিভি
বিজ্ঞাপনে ঘন
শরীর
ক্ষয়ে যায়
তবুও শুই
আরেকজন
ফেলে যায়
তার ঘুম