Last
Md. Sabbir Ahamed
Writer
শামসুর রাহমানের কবিসত্তা আর ব্যক্তিসত্তা অভিন্ন। উদার আধুনিক বিশ্বজনীন আর সর্বমাঙ্গলিক এক বোধ ছড়িয়ে আছে তাঁর কবিতায়। যা তাঁর ব্যক্তিসত্তারই প্রতিভূ। কোনো ধরনের পশ্চাৎপদ চিন্তা ও বিশ্বাসের শেকলে বন্দি ছিল না তাঁর মন। তিনি করেননি বিশেষ কোনো মতবাদের দাসত্ব। কোনো গোত্র-বন্দনা বা বিশেষ কোনো গোত্র-
প্রীতির লেশমাত্র নেই তাঁর রচিত বাক্যে বা উচ্চারিত কথায়। বর্ণবাদের কোনো চোরাস্রোতের দেখা মিলবে না তাঁর কবিতায়। এমনকি কোনো মানবসম্প্রদায়ের প্রতি অমূলক রাগ অথবা বিরাগ। আমার ভালো লাগে তাঁর এই উদার আধুনিক মনোভঙ্গি।