Md. Sabbir Ahamed
Writer

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎকেন্দ্রের সুড়ঙ্গ থেকে দুই কর্মীর জীবিত উদ্ধারকে ‘অসাধারণ’ ঘটনা বলে বর্ণনা করেছেন সুড়ঙ্গ উদ্ধার বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স। তার মতে, বিশ্বে এমন উদ্ধার অভিযান আগে হয়নি।
সিডনি থেকে অনলাইনে উদ্ধারকাজে পরামর্শ দেওয়া ডিক্স বলেন, এটি উদ্ধারকারী দলের
বিশাল জয়। দুই জনকে জীবিত বের করে আনা অসাধারণ ঘটনা। ২০২৩ সালে ভারতের উত্তরাখণ্ডের সুড়ঙ্গ উদ্ধার অভিযানে ভূমিকার জন্য তিনি পরিচিতি পান।
২৬ আগস্ট নেপালের রাসুয়া এলাকায় ভোতে কোশি নদীতে ভয়াবহ আকস্মিক
বন্যার পর ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎকেন্দ্রের সুড়ঙ্গটি আটকে যায়। এতে ভেতরে কর্মীরা আটকা পড়েন। এরপর নেপাল সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকারীরা পাথর ও কাদা সরিয়ে তাদের খুঁজতে থাকেন।